দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। দেশটি বলেছে, আন্তর্জাতিক রাজনীতিতে তাদের সব পদক্ষেপ কেবল জাতীয় স্বার্থের ভিত্তিতেই নির্ধারিত হবে।
জর্জিয়ার সংবাদ সংস্থা ইন্টারপ্রেসনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সংসদ সদস্য তেঙ্গিজ শারমানাশভিলি বলেছেন, দেশের নিজস্ব জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো নীতিকে সমর্থন করবে না জর্জিয়া।
তিনি বলেন, ‘জর্জিয়া কোনো প্রস্তাবে যোগ দেবে কি না কিংবা আন্তর্জাতিক রাজনীতি-সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেবে কি না, তা নির্ধারণের একমাত্র মানদণ্ড হলো—সেই মুহূর্তে তা জর্জিয়ার স্বার্থে রয়েছে কি না।’
শারমানাশভিলি আরও বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, তাহলে পরবর্তীতে তা কার স্বার্থে কাজ করবে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
সূত্র: আল-জাজিরা
/অ